ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার Logo জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী Logo ১৫ মাস পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন Logo পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী Logo গাজীপুরে সাতজনকে হত্যার ঘটনায় বিচারের মুখে হাসিনা-হারুনসহ ১০ জন Logo ঢাকার চারপাশে সচল হবে নৌপথ, প্রধানমন্ত্রীর নির্দেশনা Logo রাজধানীর দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু Logo আদালতকে বলতে চাইলাম ফাঁসি দিয়ে দেন, প্রস্তুত আছি: লতিফ সিদ্দিকী Logo নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে (ভিডিও)

সাভারে নারীসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার

সাভার প্রতিনিধি:ঢাকার সাভারে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৪ অভিযান চালিয়ে নারীসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে । এ সময় তাদের কাছ থেকে ১৫৬ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মে) দুপুর দেড়টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন সিপিসি-২, র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান।

এর আগে বুধবার (২২ মে) রাতে সাভারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- বরগুনা জেলার মো. জসিম ওরফে পান্না (৩৫), মো. কবির মিয়া (২৪), মো. সাদ্দাম (২৬) এবং পটুয়াখালী জেলার মো. খোকন মৃধা (৩৮) ও তাসলিমা বেগম (৩৪)। তারা পেশাদার মাদক কারবারি বলে জানা গেছে।

র‌্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সাভারে অভিযান চালিয়ে পাঁচজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে কৌশলে লুকিয়ে রাখা ১৫৬ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। পরে এ ব্যাপারে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় তাদের হস্তান্তর করা হয়।

সিপিসি-২, র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে ফেনসিডিল সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা বিক্রি করে আসছিলেন বলে জানিয়েছেন।

আইএনবি / বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে করা রিট খারিজ

সাভারে নারীসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০৮:৩৮:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪