ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ Logo প্রশ্ন আমরা করিনি, করেছে বিগত সরকার :শিক্ষামন্ত্রী Logo সংসদে ভবনের সামনে অবস্থান নিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা Logo কুমিল্লায় নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা Logo বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo চট্টগ্রামে সাড়ে ৭ লাখ মানুষ পানিবন্দি Logo জন্মভূমি ফ্রান্সের বিপক্ষে নামছেন মরক্কোর ৬ ফুটবলার   Logo রাতের মধ্যে ১৯ অঞ্চলে বজ্রঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত Logo  ধেয়ে আসছে ২০০ কিমি গতির তুফান Logo অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী

সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাংলোবাড়ি গুঁড়িয়ে দিলো বিআইডব্লিউটিএ

আইএনবি ডেস্ক: বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাংলোবাড়ি গুঁড়িয়ে দিয়েছে ।

বুধবার (২০ আগস্ট) সকালে রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের কাটুরাইল থেকে উচ্ছেদ অভিযান শুরু করে সংস্থাটি।

ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক মুস্তাফিজুর রহমান ও কেরানীগঞ্জ থানার এসিল্যান্ড শেখ আব্দুল্লাহ আল মামুন অভিযানে নেতৃত্ব দিচ্ছেন।

জানা যায়, কেরানীগঞ্জ দক্ষিণ থানার হাসনাবাদ, দোলেশ্বর ও কাটুরাইলে অভিযান পরিচালনা করবে বিআইডব্লিউটিএ।

সরেজমিন দেখা যায়, নদীর সীমানা পেরিয়ে এক থেকে দেড় একর জায়গা দখল করে অবৈধ স্থাপনা গড়ে তুলেছেন দখলকারীরা।

এরই অংশ হিসেবে কাটুরাইল নদীর জায়গা দখল করে বানানো সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বাংলোবাড়িতে অভিযান চালিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ।

কর্মকর্তারা জানান, ২০০৯ সালে জনস্বার্থে দায়ের করা এক রিটের আদেশে নদীর জায়গা দখল করে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন হাইকোর্ট। নির্দেশনা অনুযায়ী এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।

তারা আরও জানান, সীমানা পিলারের অভ্যন্তরে থাকা সব ধরনের অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে। অপ্রীতিকর পরিস্থিতি মোকবিলায় উপস্থিত রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আইএনবি / বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

এক দিনে হাম সন্দেহে ৫ জনের মৃত্যু

সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাংলোবাড়ি গুঁড়িয়ে দিলো বিআইডব্লিউটিএ

আপডেট সময় ১২:০৩:২০ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫