/* */
Dhaka , Thursday, 27 August 2026

সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে: জ্বালানিমন্ত্রী

Update Time : 09:13:36 pm, Saturday, 18 July 2026

সিরাজগঞ্জ প্রতিনিধি: সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে, কোনো ভদ্রলোক কখনও ওই দল করে না বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ।

শনিবার (১৮ জুলাই) দুপুরে সিরাজগঞ্জের তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

জ্বালানিমন্ত্রী বলেন, বিগত দিনে দেখেছি, সিরাজগঞ্জে আমার বাড়ির সামনে এসে মোটরসাইকেলের গতি বাড়িয়ে দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা হুমকি-ধামকি দিতো। এখন আমরা কিছুটা ছাড় দেওয়ায় শুনছি, আওয়ামী লীগের সেই আস্তান-মাস্তানরা আবার বিভিন্ন জায়গায় হুমকি দিচ্ছে।

তিনি আরও বলেন, এক্ষেত্রে আমাদেরও দোষ আছে। কারণ, দলের যে ঐক্য ধরে রাখা দরকার ছিল, আমরা সেটি সবসময় বজায় রাখতে পারিনি। আবার অনেকে গোপনে তাদেরও সমর্থন দিচ্ছেন।

নেতাকর্মীদের উদ্দেশ্যে জ্বালানিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী হিসেবে সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছি বলে আমরা বড় হয়ে গেছি, এমন নয়। আমরা যুদ্ধকালীন পরিস্থিতির মতো করে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। সেখানে দলের নেতাকর্মীদের ভূমিকা থাকবে না, তা হতে পারে না।

তিনি আরও বলেন, বিগত ১৭ বছর ধরে যে কষ্ট করেছি, এবার সেই ত্যাগের মূল্য দিতে হবে। তবে মনে রাখতে হবে, অন্যায়ভাবে টিকে থাকার চেষ্টা করলে শেষ পর্যন্ত রক্ষা পাওয়া যাবে না।

জ্বালানিমন্ত্রী বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে ভালোবাসেন এবং সবাইকে ঐক্যবদ্ধ রাখতে চান। তিনি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেন না। সবাইকে সঙ্গে নিয়ে চলাই জিয়া পরিবারের শিক্ষা।

 

আইএনবি/বিভূঁইয়া


প্রিন্ট