ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী

ফাইল ছবি

বগুড়া প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী হুঁশিয়ারি দিয়ে বিএনপিকে বলেছেন শিক্ষার্থীদের সঙ্গে টাল্টিবাল্টি (ছলচাতুরী) না করতে ।

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় বগুড়া শহরের সাতমাথায় এনসিপির এক পথসভায় তিনি এমনটা বলেন। এর আগে শহরের কালিতলা হাট এলাকা থেকে দলটির একটি পদযাত্রা শুরু হয়ে সাতমাথায় গিয়ে শেষ হয় এবং পরে সেখানে পথসভাটি অনুষ্ঠিত হয়।

পথসভায় এইচএসসি পরীক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এইচএসসি পরীক্ষার্থীদের বলব, তোমরা ভয় পাবা না। শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে, বুট দিয়ে লাথি মেরেছে, কলার চেপে ধরেছে। এই বাচ্চারা কাল ভার্সিটিতে যখন যাবে, তখন তারা বলবে বিএনপিকে আমরা চাই না। তখন আপনারা কী করবেন? এ জন্য আপনাদের বলতে চাই, এই শিক্ষার্থীদের সঙ্গে টাল্টিবাল্টি করেন না। একেবারে প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমাদের বলা হয় না কি জুলাই ব্যবসায়ী। হ্যাঁ, আমরা হাজারবার জুলাই ব্যবসায়ী হব। তবু আমরা তোমাদের মতো টেন্ডারবাজ ব্যবসায়ী হব না।

বক্তব্যের শেষ পর্যায়ে বগুড়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী হিসেবে এ এম জেড শাহরিয়ার জুহিনের নাম ঘোষণা করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

বগুড়ার এই পথসভায় আরও উপস্থিত ছিলেন জেলা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইজাজ আল ওয়াসী জ্বীমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী

আপডেট সময় ০৪:৪৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬