ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষামন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

সংগৃহীত ছবি

আইএনবি ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী আহ্বান জানিয়েছেন, শিক্ষার্থীদের নিয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে তার প্রকাশ্যে ক্ষমা চাওয়ার ।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার সি-এ অফিস বাসস্ট্যান্ড এলাকায় এনসিপির আয়োজিত জুলাই পথসভায় তিনি এ দাবি জানান। সভায় দলের উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমসহ নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর দেওয়া বক্তব্য অনাকাঙ্ক্ষিত। তিনি এ বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

পথসভায় তিনি বিএনপিরও সমালোচনা করেন। তার অভিযোগ, দলটির নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ থেকে সরে এসে ভারতের সঙ্গে সমন্বয় করেছে। তিনি শেখ হাসিনার শাসনামলে বগুড়ায় গুম ও হত্যার ঘটনার বিচার দাবি করেন।

তিনি আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়নের বিষয়ে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে। একই সঙ্গে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হলে সে বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না বলেও মন্তব্য করেন। এ সময় তিনি ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।

সভায় বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমও। তিনি অভিযোগ করেন, বিভিন্ন গণমাধ্যমে বিএনপির প্রভাব বেড়েছে এবং এর মাধ্যমে আওয়ামী লীগের পক্ষে বয়ান প্রতিষ্ঠার চেষ্টা চলছে।

সারজিস আলম বলেন, সংস্কার বা গণভোট ছাড়া কোনো সরকার পূর্ণ বৈধতা পেতে পারে না। এ প্রসঙ্গে তিনি বিএনপির শীর্ষ নেতৃত্ব নিয়েও মন্তব্য করেন।

পুলিশ ও প্রশাসনের প্রতি নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালনে কোনো রাজনৈতিক পক্ষপাত থাকা উচিত নয়। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ঘটনাও তার বক্তব্যে উঠে আসে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
জনপ্রিয় সংবাদ

নিবন্ধনের আওতায় আসছে হকাররা, ডিএসসিসিকে দিতে হবে নির্ধারিত ফি

শিক্ষামন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

আপডেট সময় ০৮:২৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬