ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শাহপরীর দ্বীপে বাড়ি থেকে দেড় লাখ ইয়াবা উদ্ধার, আটক ১

কক্সবাজার প্রতিনিধি:কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকায় অভিযান চালিয়ে দেড় লাখ পিস ইয়াবাসহ একজন মহিলা মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

আটককৃত টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৯নং ওয়ার্ড শাহপরীর দ্বীপ ক্যাম্প পাড়ার মোহাম্মদ হোসেনের মেয়ে ও আব্দুল আমিনের স্ত্রী নুর ফাতেমা (২৬)।

কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার (১৩ মে) রাতে র‌্যাব-১৫ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে, টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ ৯নং ওয়ার্ডস্থ ক্যাম্পপাড়া এলাকার জনৈক আব্দুল আমিনের বসত ঘরে কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবার একটি বড় চালান ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ওই এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে মাদক ব্যবসায়ীরা র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে ঘর থেকে কৌশলে বের হয়ে পালানোর চেষ্টা করে। এ সময় পালানোর চেষ্টাকালে নুর ফাতেমা নামে এক মাদক কারবারীকে বিধি মোতাবেক আটক করতে সক্ষম হয় র‌্যাবের আভিযানিক দল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত নুর ফাতেমা জানায়, ঘরটি তার স্বামীর বসত ঘর এবং ঘরের খাটের নিচে সাদা রংয়ের প্লাষ্টিকের বস্তার ভিতর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রয়েছে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক বসত ঘর তল্লাশী করে সর্বমোট ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটক ও পলাতক এবং অজ্ঞাতানামা মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিবন্ধনের আওতায় আসছে হকাররা, ডিএসসিসিকে দিতে হবে নির্ধারিত ফি

শাহপরীর দ্বীপে বাড়ি থেকে দেড় লাখ ইয়াবা উদ্ধার, আটক ১

আপডেট সময় ০৫:৪৩:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪