/* */
Dhaka , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লঞ্চঘাটে বস্তায় মিললো ১৫ কেজি গাঁজা

চাঁদপুর প্রতিনিধি:চাঁদপুর লঞ্চঘাটে অপেক্ষারত যাত্রীর ৩টি বস্তায় মিললো ১৫ কেজি গাঁজা। এ ঘটনায় আবুল হোসেন (৪২) নামে ওই যাত্রীকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ।

সোমবার (২৪ জুন) গভীর রাতে গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবুল হোসেন মাদারীপুরের রাজৈর উপজেলার মাচারং গ্রামের আবেদীন চৌকিদারের ছেলে। তিনি বর্তমানে খুলনায় থাকেন।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর লঞ্চঘাটে অভিযান চালানো হয়। এ সময় অপেক্ষারত ওই যাত্রীকে সন্দেহ হয় পুলিশের। পরে তার সঙ্গে থাকা বস্তাগুলো তল্লাশি করে তিনটি বস্তার মধ্যে ১৫ কেজি গাঁজা পাওয়া যায়।

চাঁদপুর নৌ থানার ওসি মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গভীর রাতে ১৫ কেজি গাঁজাসহ আবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে বিশ্বব্যাংক প্রস্তুত: অর্থমন্ত্রী

লঞ্চঘাটে বস্তায় মিললো ১৫ কেজি গাঁজা

আপডেটের সময় : ০৬:৩৩:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪