ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার Logo জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী Logo ১৫ মাস পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন Logo পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী Logo গাজীপুরে সাতজনকে হত্যার ঘটনায় বিচারের মুখে হাসিনা-হারুনসহ ১০ জন Logo ঢাকার চারপাশে সচল হবে নৌপথ, প্রধানমন্ত্রীর নির্দেশনা Logo রাজধানীর দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু Logo আদালতকে বলতে চাইলাম ফাঁসি দিয়ে দেন, প্রস্তুত আছি: লতিফ সিদ্দিকী Logo নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে (ভিডিও)

রাস্তা পার হতে গিয়ে বাস চাপায় বৃদ্ধের মৃত্যু

বগুড়া প্রতিনিধি:বগুড়ায় মঙ্গলবার সকালে সদর উপজেলার গোকুল বন্দর এলাকায় ঢাকা- বগুড়া মহাসড়কে বাস চাপায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

এসময় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে বাসে আগুন লাগিয়ে দেন। পরে ফায়ার সার্ভিস এবং পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় চালককে আটক করা হয়েছে।

বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহীনুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন ।

নিহতের নাম বাদশা মিয়া। সদরের গোকুল উত্তর পাড়ার মৃত অহিদ উদ্দিনের ছেলে।

ইন্সপেক্টর শাহীনুজ্জামান বলেন, সকাল সাড়ে সাতটার দিকে রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে রংপুরগামী একটি বাস চাপায় বাদশা মিয়ার মৃত্যু হয়। এতে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওই বাসে আগুন লাগিয়ে দেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীকে শান্ত করে এবং চালককে আটক করে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে করা রিট খারিজ

রাস্তা পার হতে গিয়ে বাস চাপায় বৃদ্ধের মৃত্যু

আপডেট সময় ০৬:০৪:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩