ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার Logo জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী Logo ১৫ মাস পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন Logo পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী Logo গাজীপুরে সাতজনকে হত্যার ঘটনায় বিচারের মুখে হাসিনা-হারুনসহ ১০ জন Logo ঢাকার চারপাশে সচল হবে নৌপথ, প্রধানমন্ত্রীর নির্দেশনা Logo রাজধানীর দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু Logo আদালতকে বলতে চাইলাম ফাঁসি দিয়ে দেন, প্রস্তুত আছি: লতিফ সিদ্দিকী Logo নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে (ভিডিও)

রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল

সংগৃহীত ছবি

আইএনবি ডেস্ক: রাজধানীর বঙ্গভবনের সামনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সাধারণ মানুষের উপস্থিতি ছিল সীমিত। তবে তাদের মাঝে ছিল কৌতূহল।

তবে বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীদের সরব উপস্থিতিতে পুরো এলাকা ছিল কর্মচঞ্চল। নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়।

শুক্রবার (২৪ জুলাই) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর বঙ্গভবনের সামনে এমন চিত্র দেখা যায়।

কৌতূহলী কিছু সাধারণ মানুষও সেখানে আসেন। পরিস্থিতি ছিল শান্ত এবং নিয়ন্ত্রণে।

এর আগে, আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন মো. সাহাবুদ্দিন। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। এরপর রাষ্ট্রপতির অপসারণ বা পদত্যাগের দাবিতে বিভিন্ন সময়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও বিতর্ক তৈরি হলেও তিনি দায়িত্বে বহাল ছিলেন।

আওয়ামী লীগ, অন্তর্বর্তী সরকার এবং সর্বশেষ বিএনপি সরকারের সময়েও রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন মো. সাহাবুদ্দিন। অবশেষে শুক্রবার তার পদত্যাগপত্র গ্রহণের মধ্য দিয়ে সেই অধ্যায়ের সমাপ্তি ঘটে।

জানা গেছে, শুক্রবার বিকেল ৫টা ১ মিনিটে স্পিকার রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেন। এরপর থেকেই বঙ্গভবন ঘিরে সংবাদকর্মীদের তৎপরতা বেড়ে যায়।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে করা রিট খারিজ

রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল

আপডেট সময় ০৭:৪২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬