ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ Logo প্রশ্ন আমরা করিনি, করেছে বিগত সরকার :শিক্ষামন্ত্রী Logo সংসদে ভবনের সামনে অবস্থান নিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা Logo কুমিল্লায় নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা Logo বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo চট্টগ্রামে সাড়ে ৭ লাখ মানুষ পানিবন্দি Logo জন্মভূমি ফ্রান্সের বিপক্ষে নামছেন মরক্কোর ৬ ফুটবলার   Logo রাতের মধ্যে ১৯ অঞ্চলে বজ্রঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত Logo  ধেয়ে আসছে ২০০ কিমি গতির তুফান Logo অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছিলেন, তাহলে এখন বিরোধিতা কেন: স্বরাষ্ট্রমন্ত্রী

আইএনবি ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ ঘিরে বিরোধী দলের ওয়াকআউটের ঘটনায় তাদের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, যে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছিল, তাহলে এখন এই বিরোধিতা কেন?

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে সংসদ অধিবেশন মুলতবি হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের বক্তব্যের প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৫ ও ৬ আগস্ট একই রাষ্ট্রপতির সঙ্গে বিরোধী দলের নেতারা আলোচনা করেছেন এবং তাঁর সামনেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা শপথ নিয়েছেন। এমনকি সেই সময় সংশ্লিষ্টদের মধ্যে কয়েকজন এখন সংসদের সদস্য হিসেবেও শপথ নিয়েছেন। তাই এখন রাষ্ট্রপতির বিরোধিতা কেন করা হচ্ছে, সেটা তাদেরই জিজ্ঞেস করা উচিত।’

তবে সংসদীয় গণতন্ত্রে ওয়াকআউটকে স্বাভাবিক রাজনৈতিক সংস্কৃতি বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, গণতান্ত্রিক চর্চায় ওয়াকআউট নতুন কিছু নয়, বিরোধী দল চাইলে তা করতেই পারে।

এর আগে বিকেলের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ শুরুর আগে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতিকে ভাষণ দেওয়ার আহ্বান জানালে জামায়াতে ইসলামীর নেতৃত্বে বিরোধীদলীয় সদস্যরা প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ শুরু করেন। ‘জুলাই নিয়ে গাদ্দারি চলবে না’ এবং ‘গণতন্ত্র চাই, ফ্যাসিজম নয়’—এমন স্লোগান দিতে দিতে তারা একপর্যায়ে সংসদ কক্ষ থেকে ওয়াকআউট করেন।

তবে বিরোধী দলের অনুপস্থিতিতেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদে তাঁর লিখিত ভাষণ পাঠ করেন। ভাষণে তিনি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপিকে অভিনন্দন জানান। একই সঙ্গে জুলাই গণ–অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং শক্তিশালী বিরোধী দলের প্রত্যাশার কথাও উল্লেখ করেন রাষ্ট্রপতি।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

এক দিনে হাম সন্দেহে ৫ জনের মৃত্যু

রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছিলেন, তাহলে এখন বিরোধিতা কেন: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০২:৪১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬