/* */
Dhaka , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ীতে অবিস্ফোরিত ৪২টি ককটেল উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশা উপজেলার বিষ্ণুপুর এলাকার একটি আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) বিকেলে এসআরবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসআরবি-১০ ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস দল শুক্রবার ভোর পৌনে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাংশার বিষ্ণুপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ওই এলাকার একটি আমবাগান তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ককটেলগুলো দিয়ে কোনো বড় ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর পরিকল্পনা ছিল কি না এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখতে বর্তমানে এসআরবির গোয়েন্দা নজরদারি ও অনুসন্ধান অব্যাহত রয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নাশকতা ঠেকাতে দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি

রাজবাড়ীতে অবিস্ফোরিত ৪২টি ককটেল উদ্ধার

আপডেটের সময় : ০৬:৫২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬