ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার Logo জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী Logo ১৫ মাস পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন Logo পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী Logo গাজীপুরে সাতজনকে হত্যার ঘটনায় বিচারের মুখে হাসিনা-হারুনসহ ১০ জন Logo ঢাকার চারপাশে সচল হবে নৌপথ, প্রধানমন্ত্রীর নির্দেশনা Logo রাজধানীর দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু Logo আদালতকে বলতে চাইলাম ফাঁসি দিয়ে দেন, প্রস্তুত আছি: লতিফ সিদ্দিকী Logo নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে (ভিডিও)

রাজধানীতে ট্রেনের ধাক্কায় নিহত দুই

আইএনবি ডেস্ক:রাজধানীর বিমানবন্দর ও খিলক্ষেত এলাকায় পৃথক ঘটনায় ট্রেনের ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে। নিহত দুই ব্যক্তির নাম ঠিকানা জানার চেষ্টা করছে পুলিশ।

শনিবার (০৮ জুন) ঢাকা বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সানু মং মারমা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার দিনগত রাত সাড়ে ১০টার দিকে বিমানবন্দর রেলস্টেশন এলাকায় মেরিডিয়ান সুইচ গেইট সংলগ্ন ডাউন রেল লাইনে একটি ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ২৮ থেকে ৩০ বছর হতে পারে।

এদিকে আজ (শনিবার) ভোরের দিকে খিলক্ষেত বাজার রেলগেট এলাকায় কমলাপুর রেলস্টেশনগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আরও এক ব্যক্তির মৃত্যু হয়। তার বয়স হবে আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর।

নিহত দুইজনেরই নাম ঠিকানা এখনও জানা যায়নি। তাদের ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুইটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে করা রিট খারিজ

রাজধানীতে ট্রেনের ধাক্কায় নিহত দুই

আপডেট সময় ০৭:২৭:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪