ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার Logo জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী Logo ১৫ মাস পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন Logo পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী Logo গাজীপুরে সাতজনকে হত্যার ঘটনায় বিচারের মুখে হাসিনা-হারুনসহ ১০ জন Logo ঢাকার চারপাশে সচল হবে নৌপথ, প্রধানমন্ত্রীর নির্দেশনা Logo রাজধানীর দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু Logo আদালতকে বলতে চাইলাম ফাঁসি দিয়ে দেন, প্রস্তুত আছি: লতিফ সিদ্দিকী Logo নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে (ভিডিও)

রাজধানীতে চলন্ত ট্রেন থেকে পড়ে শিশুর মৃত্যু

আইএনবি ডেস্ক:রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে ১২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম ঠিকানা জানার চেষ্টা করছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ মে) সকালে বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) তারা মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার (১৫ মে) রাত সোয়া ১২টা দিকে বনানী মালঞ্চ গেটের পাশের রেললাইনে পঞ্চগড় এক্সপ্রেস নামে চলন্ত ট্রেন থেকে পড়ে ১২ বছরের ওই শিশুর মৃত্যু হয়। তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

নিহত শিশুর পরণে ছিল লাল সাদা রংয়ের গেঞ্জি ও হাফপ্যান্ট। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে শিশুটি চলন্ত ট্রেনের দরজায় দাঁড়িয়ে ছিল। সে ভবঘুরে ভাসমান শিশু হতে পারে বলেও জানান তিনি।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে করা রিট খারিজ

রাজধানীতে চলন্ত ট্রেন থেকে পড়ে শিশুর মৃত্যু

আপডেট সময় ০৫:৫৯:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪