ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার Logo জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী Logo ১৫ মাস পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন Logo পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী Logo গাজীপুরে সাতজনকে হত্যার ঘটনায় বিচারের মুখে হাসিনা-হারুনসহ ১০ জন Logo ঢাকার চারপাশে সচল হবে নৌপথ, প্রধানমন্ত্রীর নির্দেশনা Logo রাজধানীর দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু Logo আদালতকে বলতে চাইলাম ফাঁসি দিয়ে দেন, প্রস্তুত আছি: লতিফ সিদ্দিকী Logo নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে (ভিডিও)

রাঙামাটিতে ইউপিডিএফ’র অর্ধদিবস অবরোধ কর্মসূচি

রাঙামাটি প্রতিনিধি:রাঙামাটির লংগদুতে প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দুই সদস্যকে নিহতের প্রতিবাদে সড়ক ও নৌপথে অর্ধদিবস অবরোধ পালন করেছে সংগঠনটি।

আজ সোমবার ভোর ৫টা থেকে অবরোধের কারণে জেলার বিভিন্ন সড়কে অবস্থান নেয় ইউপিডিএফ নেতাকর্মীরা। সড়কে গাছের গুঁড়ি জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচি সূচনা করেন তারা। এছাড়া রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়ক, সদর ইউনিয়ন কুতুকছড়ি, ঘিলাছড়ি, সাপছড়ি, নানিয়ারচর, বাঘাইছড়ি, সাজেক ও লংগদু উপজেলায় সমর্থকরা সড়কে গাছ ফেলে বিক্ষোভ করে।

এদিকে, রাঙামাটি রিজার্ভ বাজার লঞ্চঘাট থেকেও কোনও নৌযান উপজেলার দিকে ছেড়ে যায়নি। শহরের কিছু যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও উপজেলাগুলোতে দোকানপাট বন্ধ ছিল।

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক নিকন চাকমা জানান, গত শনিবার রাঙামাটির লংগদু উপজেলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএসের সশস্ত্র সন্ত্রাসীদের হাতে হত্যাকাণ্ডের শিকার হয় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সদস্য বিদ্যা ধন চাকমা ওরফে তিলক ও সমর্থক ধন্য মনি চাকমা। এ ঘটনাড় সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে করা রিট খারিজ

রাঙামাটিতে ইউপিডিএফ’র অর্ধদিবস অবরোধ কর্মসূচি

আপডেট সময় ০৭:৪২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪