ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার Logo জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী Logo ১৫ মাস পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন Logo পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী Logo গাজীপুরে সাতজনকে হত্যার ঘটনায় বিচারের মুখে হাসিনা-হারুনসহ ১০ জন Logo ঢাকার চারপাশে সচল হবে নৌপথ, প্রধানমন্ত্রীর নির্দেশনা Logo রাজধানীর দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু Logo আদালতকে বলতে চাইলাম ফাঁসি দিয়ে দেন, প্রস্তুত আছি: লতিফ সিদ্দিকী Logo নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে (ভিডিও)

যুবকের পেট থেকে ১৫টি কলম বের করলেন চিকিৎসক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে মোতালেব হোসেন (৪০) যুবকের পেট থেকে ১৫টি কলম বের করা হয়।

এন্ডোস্কপির মাধ্যমে নামের যুবকের পেট থেকে ১৫টি কলম বের করেছেন চিকিৎসক। তার পেটে আরও কয়েকটি কলম রয়েছে।

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার খুকনী ইউনিয়নের আটারদাগ গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে মোতালেব হোসেন। ব্যথা ও অসুস্থতা নিয়ে একের পর এক চিকিত্সকের কাছে যাচ্ছিলেন তিনি। কিন্তু কোনো সমাধান মিলছিল না।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, ২০০৬ সালে মোতালেব হোসেনের পেটব্যথা হয়েছিল। সে সময় অস্ত্রোপচার করে তার পেট থেকে দুটি লোহার টুকরা বের করা হয়।

শনিবার দুপুরে হাসপাতালের সার্জারি বিভাগীয় প্রধান ডা. জাহিদুল ইসলাম ও ডা. আমিনুল ইসলাম খান অপারেশন ছাড়াই এন্ডোস্কপির মাধ্যমে এ কলমগুলো বের করেন।

রাতে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সায়ফুল ফেরদৌস মুহাম্মদ খায়রুল আতাতুর্ক জানান, তিনি (মোতালেব) মানসিক রোগী ছিলেন। বিভিন্ন সময়ে রাস্তা থেকে কুড়িয়ে খাদ্য ভেবে কলমগুলো খেয়ে ফেলেছিলেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে করা রিট খারিজ

যুবকের পেট থেকে ১৫টি কলম বের করলেন চিকিৎসক

আপডেট সময় ০৫:৪৮:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩