ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo দেশের গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা Logo জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর আটক Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ Logo প্রশ্ন আমরা করিনি, করেছে বিগত সরকার :শিক্ষামন্ত্রী Logo সংসদে ভবনের সামনে অবস্থান নিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা Logo কুমিল্লায় নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা Logo বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

ময়মনসিংহে বাসে আগুন, চালক পুড়ে নিহত

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা গেছেন এক বাসচালক।

সোমবার (১১ নভেম্বর) রাত সোয়া ৩টার দিকে ফুলবাড়িয়া পৌরসভার ভালুকজান বাজারের পেট্রল পাম্পের সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম জুলহাস (৩৫)। তিনি উপজেলার কৈয়ারচালা গ্রামের বাসিন্দা মো. সাজু মিয়ার ছেলে।

ফুলবাড়িয়া ফায়ার সার্ভিসের অতিরিক্ত ইন্সপেক্টর ইয়াসিন ইকবাল জানান, রাতের বেলায় আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন নেভানোর পর বাসের ভেতরে তল্লাশি চালিয়ে চালকের সিটে অগ্নিদগ্ধ অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুন লাগার সময় তিনি ঘুমন্ত অবস্থায় ছিলেন।

তিনি আরও বলেন, কীভাবে এই আগুনের সূত্রপাত ঘটেছে, তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে বাসে আগুন দিয়েছে।

তিনি বলেন, “আমরা ঘটনার তদন্ত শুরু করেছি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে।”

স্থানীয়দের দাবি, পেট্রল পাম্পের আশপাশে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করলে দুর্বৃত্তদের শনাক্ত করা সম্ভব হবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার কারণ উদঘাটনে কাজ করছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

ময়মনসিংহে বাসে আগুন, চালক পুড়ে নিহত

আপডেট সময় ০৭:৩৭:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫