/* */
Dhaka , Thursday, 27 August 2026

ময়মনসিংহে বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

Update Time : 06:39:50 am, Sunday, 25 June 2023

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের বাঘমারায় ‘ক্যাটল স্পেশাল’ ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

জামালপুর থেকে ছেড়ে আসা ‘ক্যাটল স্পেশাল’ ট্রেনটি রবিবার সকাল পৌনে ৯টার দিকে ময়মনসিংহ শহরের বাঘমারা নামক স্থানে পৌঁছালে দুর্ঘটনায় কবলিত হয়।

ময়মনসিংহ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পরিদর্শক মেহেদী হাসান জানান, ক্যাটল স্পেশাল ট্রেনটি জামালপুর থেকে ছেড়ে আসে। এটি ময়মনসিংহ শহরের বাঘমারা নামক স্থানে লাইনচ্যুত হয়।

আইএনবি/বিভূঁইয়া


প্রিন্ট