ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo দেশের গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা Logo জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর আটক Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ Logo প্রশ্ন আমরা করিনি, করেছে বিগত সরকার :শিক্ষামন্ত্রী Logo সংসদে ভবনের সামনে অবস্থান নিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা Logo কুমিল্লায় নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা Logo বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

মোহাম্মদপুরে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ঝটিকা মিছিল, ককটেল উদ্ধার

আইএনবি ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরে কার্যক্রম–নিষিদ্ধ আওয়ামী লীগের একটি অঙ্গসংগঠনের সদস্যরা ঝটিকা মিছিল করে কিছুক্ষণের মধ্যেই তারা সরে যায়। পরে বাবর রোড এলাকা থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে হঠাৎ করে কয়েকজন মিছিলটি বের করেন এবং মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই এলাকা ত্যাগ করেন।

দুপুর দেড়টার দিকে বাবর রোড থেকে অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করা হয়।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি বলেন, সকাল সাতটার দিকে ৫-৬ জন একটি ব্যানার নিয়ে ৫০ থেকে ৬০ সেকেন্ডের একটি মিছিল করে পালিয়ে যায়। মিছিলকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

ওসি আরও বলেন, মোহাম্মদপুরের হুমায়ুন রোডে লাল কাপড় দিয়ে মোড়ানো একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট এসে সেটি নিষ্ক্রিয় করে।

ককটেলটি জেনেভা ক্যাম্পের সঙ্গে সংশ্লিষ্ট কিনা—এ প্রশ্নে তিনি জানান, জেনেভা ক্যাম্পের পাশেই ককটেলটি অবিস্ফোরিত অবস্থায় পাওয়া গেছে। তবে এটি ক্যাম্পের নাকি অন্য কোনো ঘটনার অংশ- সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

আপডেট সময় ০৩:১৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫