/* */
Dhaka , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ যুবক নিহত

ফেনী প্রতিনিধি: ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বেকের বাজার এলাকায় গতকাল সোমবার রাত ৮টার দিকে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিন যুবক নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- সৌরভ ও দেবু।

নোয়াখালীর কোম্পানিগঞ্জের বাসিন্দা তারা, অন্যজনের নাম-পরিচয় এখনো শনাক্ত হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে তিনজন একটি মোটরসাইকেলে করে ফেনী থেকে নোয়াখালীর কম্পানীগঞ্জ যাচ্ছিলেন। পথিমধ্যে বেকের বাজার সংলগ্ন আশ্রাফপুর এলাকায় পৌঁছালে সড়কের পাশে থাকা স’মিলের গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এ সময় গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সৌরভ ও দেবু প্রাণ হারান।

গুরুতর আহত অবস্থায় অন্যজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহিপাল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশীদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে। অন্য একজনকে গুরুতর আহত অবস্থায় ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’: দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ যুবক নিহত

আপডেটের সময় : ০৩:৫২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫