ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মোটরসাইকেলের ২ আরোহীর ট্রাকচাপায় প্রাণ গেল

কুস্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় শনিবার সকাল সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের  বাহিরচর এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

নিহতরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের আনসার আলীর ছেলে সাজ্জাদ হোসেন (৫১) ও মিরপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ শরীফের স্ত্রী শারমিন আক্তার (২৫)।

ভেড়ামারা থানা ও কুষ্টিয়া চৌড়হাস পুলিশ সূত্রে জানা গেছে, সকালে সাজ্জাদ হোসেন নিজ মোটরসাইকেল যোগে নিকট আত্মীয় শারমিনকে নিয়ে ঈশ্বরদী যাচ্ছিলেন। তাদের বহনকারী মোটরসাইকেলটি সকাল সাড়ে সাতটার দিকে লালন শাহ সেতুর আগে বাহিরচর এলাকায় পৌঁছানোর সময় বিপরীত দিক থেকে একটি ট্রাক কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। এ সময় মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়লে দুই আরোহী ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। গুরুতর আহত আরেকজনকে হাসপাতালে নেওয়ার পথে  মারা যান।

কুষ্টিয়া হাইওয়ে থানার পরিদর্শক দেবব্রত রায় বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে আটক করে। হাইওয়ে থানা পুলিশ ট্রাকটিকে জব্দ করেছে। তবে ট্রাকের চালককে পাওয়া যায়নি। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মোটরসাইকেলের ২ আরোহীর ট্রাকচাপায় প্রাণ গেল

আপডেট সময় ০৯:৩২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২