ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ Logo প্রশ্ন আমরা করিনি, করেছে বিগত সরকার :শিক্ষামন্ত্রী Logo সংসদে ভবনের সামনে অবস্থান নিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা Logo কুমিল্লায় নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা Logo বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo চট্টগ্রামে সাড়ে ৭ লাখ মানুষ পানিবন্দি Logo জন্মভূমি ফ্রান্সের বিপক্ষে নামছেন মরক্কোর ৬ ফুটবলার   Logo রাতের মধ্যে ১৯ অঞ্চলে বজ্রঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত Logo  ধেয়ে আসছে ২০০ কিমি গতির তুফান Logo অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী

মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে মারধর

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় এক নারীর বাবাকে বেদম মারধর করে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে।

রবিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ইটালী ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি ফটিক (৫০), তিনি মৃত জামাল সরদারের ছেলে।

আহত ফটিক জানান, স্থানীয় আয়ুব আলীর ছেলে ইমান দীর্ঘদিন ধরে তার মেয়েকে রাস্তাঘাটে উত্যক্ত করত। এছাড়া জোর করে বিয়ে ও তুলে নিয়ে যাওয়ার হুমকি দিত। বিষয়টি নিয়ে কয়েকবার নিষেধ করলেও ইমান তা আমলে নেয়নি।

তিনি আরও জানান, রবিবার ইফতারের পর তিনি বাড়ির পাশের পুকুর পাড়ে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা ইমান, রানা, হাসানসহ কয়েকজন তাকে মুখ চেপে ধরে টেনেহিঁচড়ে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাকে বেদম মারধর করা হয় এবং হত্যার উদ্দেশ্যে রক্তাক্ত জখম করা হয়। পরে মোটরসাইকেলে একজন লোক আসতে দেখে হামলাকারীরা তাকে ফেলে দ্রুত পালিয়ে যায়।

ভুক্তভোগী ওই তরুনী (২৩) জানান, তার স্বামী ঢাকায় থাকতেন এবং তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। প্রায় দুই মাস আগে তার স্বামী মারা যান। এরপর থেকে ইমান তাকে প্রায়ই উত্যক্ত করত এবং জোর করে বিয়ে করার পাশাপাশি তুলে নেওয়ার হুমকি দিত। বিষয়টি তিনি তার পরিবারকে জানালে দুই পরিবারের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে তার বাবা বিষয়টি নিষেধ করায় ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন সেতু।

এ বিষয়ে অভিযুক্ত ইমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবম আব্দুর নূর জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

এক দিনে হাম সন্দেহে ৫ জনের মৃত্যু

মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে মারধর

আপডেট সময় ০৩:৫৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬