/* */
Dhaka , Thursday, 27 August 2026

মেঘনায় ট্রলার ডুবে মামা-ভাগিনার মৃত্যু

Update Time : 12:55:38 pm, Friday, 6 December 2024

আইএনবি ডেস্ক:নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় শুক্রবার (৬ ডিসেম্বর) ভোরে উপজেলার বুড়িরচর ইউনিয়নের বুড়ির দোনা ঘাটের দক্ষিণে মেঘনা নদীতে মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও দুই জন।

নিহতরা হলেন- বুড়িরচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল আলীর ছেলে আবুল হাশেম (৫০) ও একই এলাকার মোস্তফার ছেলে জুয়েল (২৭)। সম্পর্কে তারা মামা-ভাগিনা।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে ২৪ জন জেলে নিয়ে স্থানীয় রবিউল মাঝির নৌকা নিয়ে মেঘনা নদীতে মাছ ধরতে যান। শুক্রবার ভোরে ডুবোচরে ধাক্কা লেগে নৌকাটি উল্টে যায়। এ সময় ২০ জেলে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ৪ জন নদীর স্রোতে ভেসে যান। পরে স্থানীয় জেলেরা আবুল হাশেম ও জুয়েলের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় দেলোয়ার ও ইমরান নামে দুই জেলে এখনো নিখোঁজ রয়েছেন।

নলচিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ টিটু কুমার নাথ বলেন, ‘‘খবর পেয়ে নৌ পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিহত জেলেদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর ও নিখোঁজ জেলেদের উদ্ধারের চেষ্টা চলছে।

আইএনবি/বিভূঁইয়া


প্রিন্ট