ঢাকা , সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মৃত্যু ছাড়া উপদেষ্টাদের কোনো সেফ এক্সিট নেই: সারজিস আলম

নওগাঁ প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম মন্তব্য করে বলেছেন, দায়িত্ব পালনে ভয় পাওয়া উপদেষ্টাদের জন্য মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই ।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে নওগাঁয় এনসিপির জেলা কমিটির সমন্বয় সভায় তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, কিছু উপদেষ্টার মধ্যে দায়সারা মনোভাব লক্ষ্য করা যাচ্ছে। তারা শুধু নির্বাচনের মধ্য দিয়ে দায় ঝেড়ে ফেলার চেষ্টা করছেন। কিন্তু এত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত দায়িত্ব পালনে যদি ভয় থাকে, তবে তাদের এ দায়িত্বের প্রয়োজন নেই।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন (ইসি) জাতীয় লীগ নামে একটি দলকে নিবন্ধন দিতে উঠেপড়ে লেগেছে, অথচ তাদের টয়লেটের পাশে ছোট্ট একটি ঘর ছাড়া কিছুই নেই। যেকোনো দলকে নিবন্ধন দিতে হলে আগের মতো নয়, সবকিছু যাচাই-বাছাই করেই তা সম্পন্ন করতে হবে।

সদর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন উপজেলার নেতারা উপস্থিত ছিলেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মৃত্যু ছাড়া উপদেষ্টাদের কোনো সেফ এক্সিট নেই: সারজিস আলম

আপডেট সময় ০২:২০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫