ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের এওজ গ্রামে রবিবার মধ্যরাতে এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বাড়ির সবাইকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায় ডাকাত দল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রবাসী হাবিব জমাদারের বাড়িতে রাত আড়াইটা থেকে তিনটার দিকে একদল ডাকাত প্রবেশ করে। এই সময়ে ঘরে প্রবেশ করে সবাইকে বেঁধে জিম্মি করে ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক হাবিব জমিদারের দাবি স্বর্ণ, নগদ টাকা, মোবাইল, ল্যাপটপ নিয়ে গেছে। এই ঘটনায় সোমবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মাদারীপুর সদর থানার ওসি এইচএম সালাউদ্দিন ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাতির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাদারীপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি

আপডেট সময় ০৬:০২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪