ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর আটক Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ Logo প্রশ্ন আমরা করিনি, করেছে বিগত সরকার :শিক্ষামন্ত্রী Logo সংসদে ভবনের সামনে অবস্থান নিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা Logo কুমিল্লায় নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা Logo বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo চট্টগ্রামে সাড়ে ৭ লাখ মানুষ পানিবন্দি Logo জন্মভূমি ফ্রান্সের বিপক্ষে নামছেন মরক্কোর ৬ ফুটবলার   Logo রাতের মধ্যে ১৯ অঞ্চলে বজ্রঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত Logo  ধেয়ে আসছে ২০০ কিমি গতির তুফান

মধ্যরাতে সড়কে টায়ার জ্বালিয়ে ছাত্রলীগের বিক্ষোভ,বিস্ফোরণের শব্দ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর মাইজদী শহরে শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। জেলা পরিষদের উত্তর সোনাপুর এলাকায় এ সময় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

স্থানীয়রা ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ২০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ১৪–১৫ জন নেতা-কর্মী মাস্ক বা গামছা দিয়ে মুখ ঢেকে একটি শাখা সড়ক থেকে মহাসড়কে প্রবেশ করেন। তাদের একজন সড়কে একটি টায়ার রেখে তাতে পেট্রল ঢেলে আগুন ধরান। এ সময় তারা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দেয় এবং কয়েকটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।

পুলিশ জানায়, টায়ার জ্বালিয়ে ও ফটকা ফাটিয়ে এলাকায় আতঙ্ক তৈরির চেষ্টা করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। তবে দ্রুত তারা সেখান থেকে সটকে পড়েন। তাই পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গেলেও কাউকে আটক করতে পারেনি। মহাসড়কটিতে এ সময় যান চলাচল কম থাকায় তেমন প্রভাব পড়েনি।

জানতে চাইলে আজ সকালে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

ভিসা না দিয়ে অর্থ আত্মসাতে ৪ জনের রিমান্ড, আসামিদের ওপর ভুক্তভোগীদের হামলার চেষ্টা

মধ্যরাতে সড়কে টায়ার জ্বালিয়ে ছাত্রলীগের বিক্ষোভ,বিস্ফোরণের শব্দ

আপডেট সময় ০৭:৪৪:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫