ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভিসা আবেদন ফি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র

সুনির্দিষ্ট কিছু অনভিবাসী ভিসা (এনআইভি) প্রক্রিয়াকরণের ফি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেসবুক পেইজে ভিসা ফি বাড়ানোর কথা জানানো হয়। নতুন ভিসা ফি গতকাল শনিবার থেকে কার্যকর হয়েছে।

দূতাবাসের ফেসবুক পেইজে বলা হয়েছে-ব্যবসা বা পর্যটনের জন্য ভিজিটর ভিসা (B1/B2) এবং অন্যান্য আবেদন-মুক্ত NIV, যেমন স্টুডেন্ট ও এক্সচেঞ্জ ভিজিটর ভিসার আবেদন ফি ১৬০ থেকে ১৮৫ ডলার করা হয়েছে।

অস্থায়ী কর্মীদের (H, L, O, P, Q, ও R শ্রেণির) জন্য সুনির্দিষ্ট কিছু আবেদন-ভিত্তিক অনভিবাসী ভিসা আবেদনের ফি ১৯০ থেকে ২০৫ ডলার করা হয়েছে।

চুক্তির আওতাধীন ব্যবসায়ী ও বিনিয়োগকারী এবং চুক্তির আবেদনকারীদের জন্য কোনো বিশেষ পেশায় (E শ্রেণি) আবেদনের ফি ২০৫ ডলার থেকে ৩১৫ ডলার করা হয়েছে।

সকল অনভিবাসী ভিসার ফিস ও কনস্যুলারের বর্তমান মুদ্রা বিনিময় হারের হালনাগাদ তালিকার লিংক: https://ow.ly/mrJe50OLuLZ

এনএম/ এজেড

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিবন্ধনের আওতায় আসছে হকাররা, ডিএসসিসিকে দিতে হবে নির্ধারিত ফি

ভিসা আবেদন ফি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র

আপডেট সময় ০৬:০৫:০৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩