ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ Logo প্রশ্ন আমরা করিনি, করেছে বিগত সরকার :শিক্ষামন্ত্রী Logo সংসদে ভবনের সামনে অবস্থান নিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা Logo কুমিল্লায় নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা Logo বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo চট্টগ্রামে সাড়ে ৭ লাখ মানুষ পানিবন্দি Logo জন্মভূমি ফ্রান্সের বিপক্ষে নামছেন মরক্কোর ৬ ফুটবলার   Logo রাতের মধ্যে ১৯ অঞ্চলে বজ্রঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত Logo  ধেয়ে আসছে ২০০ কিমি গতির তুফান Logo অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী

‘ভারতে ইলিশ পাঠানো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী’

আইএনবি ডেস্ক: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, পহেলা বৈশাখে ভারতে ইলিশ পাঠানো হবে কি না, সে বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ইলিশ সম্পদ রক্ষায় ৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে জাটকা সংরক্ষণ সপ্তাহ, যা চলবে ১৩ এপ্রিল পর্যন্ত। দেশের ২০টি জেলায় এই কর্মসূচি পালিত হবে এবং উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে চাঁদপুরে।

জাটকা আহরণ, বিক্রি ও মজুত থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এই সময়ে সাগর থেকে বাজার পর্যন্ত কঠোর নজরদারি থাকবে এবং জনসচেতনতা বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে।

ভারতে ইলিশ পাঠানো প্রসঙ্গে তিনি জানান, সরকার আনুষ্ঠানিকভাবে ইলিশ রপ্তানি করে না; তবে সৌজন্য হিসেবে কিছু ইলিশ পাঠানো হয়ে থাকে। এবছর তা করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন সরকারপ্রধান।

ইলিশের উৎপাদন বাড়াতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, উৎপাদন বৃদ্ধি পেলে বাজারে সরবরাহ বাড়বে এবং দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে আসবে।

এদিকে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, জাটকা সংরক্ষণে প্রয়োজনে জেলেদের খাদ্যসহ অন্যান্য সহায়তা বাড়ানো হবে। তিনি আরও জানান, সহায়তা বিতরণে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

এক দিনে হাম সন্দেহে ৫ জনের মৃত্যু

‘ভারতে ইলিশ পাঠানো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী’

আপডেট সময় ১০:২৬:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬