ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যালট পেপার ছিনতাই, পটিয়ায় এক কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ

চট্টগ্রাম প্রতিনিধি:ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে পটিয়ায় একটি কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ রেখেছে নির্বাচন কমিশন।

বুধবার (২৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে কাশিয়াইশ ইউনিয়নের পূর্ব পিংগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

ঘটনার পরপরই ভোটগ্রহণ বন্ধ রাখেন কেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার।

জানা গেছে, পূর্ব পিংগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে শতাধিক লোক হামলা চালায়। এসময় ৯টি ব্যালট বই, ৫৫১টি ব্যালট পেপার, মার্কিং সিল ও অফিসিয়াল সিল ছিনতাই করে নিয়ে যায়।

ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত আছে বলে নিশ্চিত করেছেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শহিদুল ইসলাম প্রামাণিক। তিনি জানান, ঝামেলা হওয়ার পর ভোটগ্রহণ বন্ধ আছে। ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন।

কেন্দ্র পরিদর্শনে এসে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান সাংবাদিকদের বলেন, একসঙ্গে আড়াইশ জন হামলা চালিয়েছিল। এতজনকে মোকাবিলা করা সম্ভব হয়নি। এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ভোটগ্রহণ স্থগিত করেছেন। নির্বাচন কমিশন বলেছেন, যেকোনো মূল্যে নির্বাচন সুষ্ঠু করতে হবে। বাকি কেন্দ্রগুলোতে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। প্রয়োজনে একবারের জায়গায় দুইবার নির্বাচন হবে। তবুও আমরা সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে চাই। আমাদের বক্তব্য হলো, নির্বাচন সুষ্ঠু করার জন্য যা যা করা দরকার-সব করা হবে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিবন্ধনের আওতায় আসছে হকাররা, ডিএসসিসিকে দিতে হবে নির্ধারিত ফি

ব্যালট পেপার ছিনতাই, পটিয়ায় এক কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ

আপডেট সময় ০৭:০৮:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪