ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার Logo জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী Logo ১৫ মাস পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন Logo পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী Logo গাজীপুরে সাতজনকে হত্যার ঘটনায় বিচারের মুখে হাসিনা-হারুনসহ ১০ জন Logo ঢাকার চারপাশে সচল হবে নৌপথ, প্রধানমন্ত্রীর নির্দেশনা Logo রাজধানীর দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু Logo আদালতকে বলতে চাইলাম ফাঁসি দিয়ে দেন, প্রস্তুত আছি: লতিফ সিদ্দিকী Logo নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে (ভিডিও)

ব্যবসায়ী পিটিয়ে চেক লিখে নেওয়ায় অতিরিক্ত পুলিশ সুপার বরখাস্ত

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের জাজিরা উপজেলায় এক ব্যবসায়ীকে পিটিয়ে ৭২ লাখ টাকার ব্যাংক চেক লিখে নেওয়ার অভিযোগের সত্যতা পাওয়ায় নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল মনির সাময়িক বরখাস্ত হয়েছেন।

সোমবার (৩ জুলাই)স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো.মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, শরীয়তপুরের নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল মনিরের বিরুদ্ধে শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

আর সেজন্য সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৩৯(১) এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ১২(১) অনুযায়ী অভিযুক্তকে সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, রাসেল মনির বাংলাদেশ সার্ভিস রুল (বিএসআর) পার্ট-১ বিধি ৭১ অনুযায়ী খোরপোষ পাবেন।

শরীয়তপুরের জাজিরা উপজেলায় জাজিরার নাওডোবা বাজারের ব্যবসায়ী আবু জাফর ওরফে ঠান্ডু চোকদারকে গত ৩১ মে গভীর রাতে বাড়ি থেকে তুলে এনে পদ্মা সেতু দক্ষিণ থানায় আটকে রেখে ও পিটিয়ে ৭২ লাখ টাকার চেক লিখে নেওয়ার অভিযোগ ওঠে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। তারা হলেন-নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল মনির ও পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোস্তাফিজুর রহমান।

বিসিএস পুলিশ ক্যাডারের ৩৪ ব্যাচের কর্মকর্তা রাসেল মনির ২০২২ সালের নভেম্বরে শরীয়তপুর জেলা পুলিশে যোগ দেন।

পরে ২ জুন এ ঘটনার বিচার চেয়ে ওই দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শরীয়তপুর পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী ব্যবসায়ী।

অভিযোগ তদন্তের জন্য পুলিশ সুপার একটি কমিটি গঠন করেন। তদন্ত কমিটি পাঁচটি চেক উদ্ধার করে। এ ঘটনায় পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোস্তাফিজুর রহমান সাময়িক বরখাস্ত করা হয়।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে করা রিট খারিজ

ব্যবসায়ী পিটিয়ে চেক লিখে নেওয়ায় অতিরিক্ত পুলিশ সুপার বরখাস্ত

আপডেট সময় ১২:৩৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩