/* */
Dhaka , Wednesday, 26 August 2026

বেনাপোল স্থলবন্দর দিয়ে পিঁয়াজ আমদানি শুরু

Update Time : 05:49:10 am, Tuesday, 6 June 2023

বেনাপোল প্রতিনিধি: ভারত থেকে পিঁয়াজ আমদানি শুরু হয়েছে। বেনাপোল স্থলবন্দর দিয়ে ২ মাস ২২ দিন বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে। ঢাকার আমদানিকারক জারিফ ইন্টারন্যাশনাল বন্ধের পর এই প্রথম বেনাপোল বন্দর দিয়ে ৭৫ মেট্রিক টন পিঁয়াজ আমদানি করছেন।

গত ১৫ মার্চ থেকে ভারত থেকে পিঁয়াজ আমদানির ইমপোর্ট পারমিট বন্ধ করে দেয় সরকার। যার কারনে এতদিন পিঁয়াজ আমদানি হয়নি।

বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার তানভির আহমেদ জানায়, আজ বিকালে ভারত থেকে ৭৫ মেট্রিক টন পিঁয়াজ আমদানি হয়েছে। প্রতি মেট্রিক টন পিঁয়াজ ১৫০ ইউএস ডলার মূল্যে বাংলাদেশে প্রবেশ করেছে। কাস্টমস কতৃপক্ষ প্রতি মেট্রিক টন পেয়াজ ৩২০ ডলারের ওপর ডিউটি ও ১০ শতাংশ শুল্ককর পরিশোধ করে প্রতি কেজি পিঁয়াজের আমদানি খরচ পড়ছে ৩৮.৩৬ টাকা। কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করতে আমদানিকারকেরা সহযোগীতা করছেন রয়েল এন্টারপ্রাইজ নামের একটি সিএন্ডএফ এজেন্ট।

বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল জানান, ২ মাস ২২ দিন বেনাপোল দিয়ে পিঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। কৃষি মন্ত্রনালয় আজ সোমবার থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছেন। আমদানি করা পেঁয়াজ ব্যবসায়ীরা যাতে দ্রুত খালাস করতে পারেন তার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া


প্রিন্ট