/* */
Dhaka , Wednesday, 26 August 2026

বিয়ের ১১ বছর পর বাবা-মা হলেন রামচরণ-উপাসনা

Update Time : 06:18:31 am, Tuesday, 20 June 2023

বিনোদন ডেস্ক: ভারতের দক্ষিণী তারকা রামচরণ ও তার স্ত্রী উপাসনা গত বছর ডিসেম্বর মাসে জানান বাবা-মা হতে চলেছেন ।

২০ জুন ভোরে কন্যা সন্তানের বাবা-মা হলেন রামচরণ-উপসনা। প্রায় ১০ বছরেরর বিবাহিত জীবন পার করে সন্তান এল তাদের সংসারে। হায়দরাবাদের অ্যাপোলো হাসপাতালে সন্তানের জন্ম দেন উপাসনা। হাসপাতাল থেকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী সন্তান ও মা দু’জনেই সুস্থ আছেন।

গত কয়েক দিন ধরেই উপাসনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। কড়া নিরাপত্তা বলয়ের মাঝেই স্বামী রামচরণের সঙ্গে হাসপাতালে ঢুকছেন তারকা পত্নী। তারপর থেকেই অপেক্ষার শুরু। যদিও সন্তানের আগমনের আগাম প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন দম্পতি। ঘর সাজানোর নানা ছবিও ভাগ করে নেন উপাসনা তার সামাজিকমাধ্যমের পাতায়।

এদিকে, ছেলে বাবা হতে চলেছে সেই খবর শোনার পর তারকা চিরঞ্জীবী নিজের টুইটার অ্যাকাউন্টে লেখেন, “আমি এটা জানাতে পেরে আনন্দিত। হনুমানজির কৃপায় রামচরণ ও তার স্ত্রী উপাসনা তাদের প্রথম সন্তানের অপেক্ষা করছে। ভালবাসা ও কতৃজ্ঞতা পরিবারের পক্ষ থেকে।” অবশেষে খুশির আগমন পরিবারে।

 

আইএনবি/বিভূঁইয়া


প্রিন্ট