ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার Logo জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী Logo ১৫ মাস পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন Logo পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী Logo গাজীপুরে সাতজনকে হত্যার ঘটনায় বিচারের মুখে হাসিনা-হারুনসহ ১০ জন Logo ঢাকার চারপাশে সচল হবে নৌপথ, প্রধানমন্ত্রীর নির্দেশনা Logo রাজধানীর দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু Logo আদালতকে বলতে চাইলাম ফাঁসি দিয়ে দেন, প্রস্তুত আছি: লতিফ সিদ্দিকী Logo নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে (ভিডিও)

বিদ্যুৎস্পৃষ্ট বড়ভাইকে বাঁচাতে গিয়ে ছোট ভাইও মারা গেলেন

ঠাকুরগাঁওয় প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে শুক্রবার (২৪ রাতে উপজেলার ভানোর ইউনিয়নের বর্মতোল গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তমিজ উদ্দিন (৫০) ও রবিউল ইসলাম (৪৫) নামে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মৃতরা ওই গ্রামের দবিজ উদ্দিনের ছেলে।

ভানোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, সারাদিন ভুট্টা ভাঙার কাজ শেষে রাতে নিজ বাড়িতে তমিজ উদ্দিন ফ্যানের বৈদ্যুতিক তারের লিকেজ পলিথিন দিয়ে বাঁধছিলেন। এ সময় বিদ্যুতায়িত হন বড় ভাই। তাকে বাঁচাতে ছোট ভাই রবিউল ইসলাম এগিয়ে এলে তিনিও বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যান।

ভানোর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মামুন জানান, পাঁচ ভাইয়ের মধ্যে এক ভাই তিন বছর আগে মারা গেছেন। দুই ভাই ঢাকায় চাকরি, দুই ভাই এলাকায় কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করেন। মারা যাওয়া দুই ভাইয়ের সাত সন্তান থাকলেও সবাই নাবালক। দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বলেন, বৈদ্যুতিক তারের সঙ্গে বিদ্যুৎপৃষ্ট হয়ে আপন দুই ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ব্যাপারে সবাইকে আরও সচেতন হতে হবে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে করা রিট খারিজ

বিদ্যুৎস্পৃষ্ট বড়ভাইকে বাঁচাতে গিয়ে ছোট ভাইও মারা গেলেন

আপডেট সময় ০৭:০১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪