ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাসে ডাকাতি করে পালানোর সময় আটক ৩

টাঙ্গাইল প্রতিনিধি: যাত্রীবাহী বাসে ডাকাতি করে পালানোর সময় আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। টাঙ্গাইলের কালিহাতিতে ঘটনাটি ঘটে।

জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট মুশফিক ও এটিএসআই জাহাঙ্গীর আলমের সহযোগিতায় মঙ্গলবার বিকাল পাঁচটার দিকে ঢাকা বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ময়মনসিংহ লিংক রোড থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার মান্নানের ছেলে (বাস চালক) রুহুল আমিন (৩০), টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মিঞ্জু মিয়ার ছেলে মিজানুর রহমান (৩২)ও জামালপুর সদর উপজেলার সাজ্জাদ হোসেনের ছেলে সোহান আহম্মেদ (৩০)।

জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট মুশফিক জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর গামী এসএস ট্রাভেলস যাত্রীবাহী বাসে চন্দ্রা থেকে কয়েকজন গরুর বেপারী উঠেন বাড়ি ফেরার উদ্দেশ্যে। পথিমধ্যে মির্জাপুর রেলক্রসিং পার হলে বাসে থাকা ডাকাত দলের সদস্যরা গরুর বেপারীদের মারধর করে তাদের কাছে থাকা টাকা-পয়সা লুট করে বাস থেকে নামিয়ে দেন। পরে তারা জরুরি সেবা নম্বর ৯৯৯ এ জানালে কন্ট্রোল রুম থেকে বাসে ডাকাতির বিষয়ে আমাদের মেসেজ করা হয়। এরপর বিকাল পাঁচটার দিকে ময়মনসিংহ লিংক রোড ক্রস করার সময় ওই বাসটির গতিরোধ করা হয়। এ সময় দুই ডাকাত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দৌঁড়ে তাদের একজনকে ধরা হয়। অপর একজন পালিয়ে যায়। এছাড়া ডাকাতির সাথে জড়িত থাকায় বাসের চালক ও হেলপারকেও আটক করা হয়েছে। আটককৃতদের কালিহাতি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালিহাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডাকাতদের ব্যবহৃত বাস জব্দ ও তাদের কাছে থাকা লুটকৃত নগদ পঞ্চাশ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিবন্ধনের আওতায় আসছে হকাররা, ডিএসসিসিকে দিতে হবে নির্ধারিত ফি

বাসে ডাকাতি করে পালানোর সময় আটক ৩

আপডেট সময় ০৬:১৭:১১ পূর্বাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩