ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার Logo জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী Logo ১৫ মাস পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন Logo পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী Logo গাজীপুরে সাতজনকে হত্যার ঘটনায় বিচারের মুখে হাসিনা-হারুনসহ ১০ জন Logo ঢাকার চারপাশে সচল হবে নৌপথ, প্রধানমন্ত্রীর নির্দেশনা Logo রাজধানীর দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু Logo আদালতকে বলতে চাইলাম ফাঁসি দিয়ে দেন, প্রস্তুত আছি: লতিফ সিদ্দিকী Logo নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে (ভিডিও)

বালুর টিবির নিচ থেকে ২৬০০ কেজি চোরাই চিনি উদ্ধার

শেরপুর প্রতিনিধি: শেরপুরে মঙ্গলবার রাতে জেলা শহরের দমদমা কালীগঞ্জ এলাকার জেলখানা মোড়ের পাশ থেকে বালুর টিবির নিচ থেকে ২৬০০ কেজি চোরাই চিনি উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, শহরের দমদমা কালীগঞ্জ এলাকার জেলখানা মোড়ের পাশে কোনো এক ব্যবসায়ী গোপনে অবৈধভাবে চিনি মজুদ করছে এমন খবরে অভিযান চালায় সদর থানার এস আই মনিরুজ্জামান মনিরসহ একদল পুলিশ।

এসময় জনৈক ফরহাদ হোসেনের ভাড়া জমিতে ত্রিপালে ঢাকা অবস্থায় বালুর টিবির নিচ থেকে পঞ্চাশ কেজি ওজনের ৫২ বস্তা চিনি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চিনির বর্তমান বাজার মূল্য ৩ লাখ ২৫ হাজার টাকা। তবে কে কি উদ্দেশ্যে চিনি মজুদ করেছিলো তা জানা না গেলেও তজ নামে এক ট্রলিচালকের ট্রলিতে ওইসব চিনির বস্তা এসেছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, চিনির মূল্য বৃদ্ধির কথা শুনে কোনো এক ব্যবসায়ী এখানে মজুদ করেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে করা রিট খারিজ

বালুর টিবির নিচ থেকে ২৬০০ কেজি চোরাই চিনি উদ্ধার

আপডেট সময় ০৬:৫০:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩