ঢাকা , সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাথরুম থেকে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

ভোলা প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় শনিবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ৭টায় উপজেলার বদরপুর ইউনিয়নের রায়রাবাদ গ্রামের বাথরুম থেকে নূর জাহান বেগম (৩০) এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নূর জাহান ওই গ্রামের মো. কবিরের স্ত্রী। এ ঘটনায় লালমোহন থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) হয়েছে।

নূর জাহানের দেবর নাসির বলেন, ‌‘আমার ভাই ও ভাবির মধ্যে কয়েক বছর ধরে কলহ চলছিল। মাঝে মাঝেই তাদের মধ্যে ঝগড়া হতো। আমার ভাই তাকে বেধড়ক মারধরও করতো। সেজন্য ভাইয়ের বিরুদ্ধে আমি আদালতে একটি মামলাও করেছি, যা এখনও চলছে। ভাবি তার বাবার বাড়িতেই থাকতেন। সম্প্রতি তিনি আমাদের বাড়িতে আসেন। শনিবার সন্ধ্যার দিকে আমার মা তাকে ঘরে দেখতে না পেয়ে খুঁজতে থাকেন। এক পর্যায়ে বাড়ির বাথরুমের মধ্যে গলায় ফাঁস লাগিয়ে ভাবিকে ঝুলতে দেখেন।’

লালমোহন থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. এনায়েত হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বাথরুম থেকে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় ০৫:৫৬:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২