ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার Logo জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী Logo ১৫ মাস পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন Logo পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী Logo গাজীপুরে সাতজনকে হত্যার ঘটনায় বিচারের মুখে হাসিনা-হারুনসহ ১০ জন Logo ঢাকার চারপাশে সচল হবে নৌপথ, প্রধানমন্ত্রীর নির্দেশনা Logo রাজধানীর দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু Logo আদালতকে বলতে চাইলাম ফাঁসি দিয়ে দেন, প্রস্তুত আছি: লতিফ সিদ্দিকী Logo নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে (ভিডিও)

বাথরুমে মিলল কোরিয়ান গায়িকার মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক: জনপ্রিয় কোরিয়ান গায়িকা লি সাং ইউনে ক্যারিয়ারের ৩৩তম কনসার্টে অংশ নিতে গিয়েছিলেন, কিন্তু মঞ্চে ওঠার আগেই বাথরুম থেকে উদ্ধার হলো তার নিথর দেহ! সঙ্গে সঙ্গে হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

গিমচেওন মিউনিসিপ্যাল কোয়্যারে পারফর্ম করার কথা ছিল লি সাং ইউনের। তিনি মঞ্চ মাতাবেন, যারই অপেক্ষায় ছিলেন দর্শক ও শ্রোতারা। কিন্তু তার কয়েক মিনিট আগ পর্যন্ত ব্যাকস্টেজে দেখা মেলেনি এই গায়িকার। তখনই লি সাং ইউনকে খুঁজতে শুরু করেন তার দলের সদস্য এবং ওই কনসার্টের আয়োজকরা।

এ সময় বাথরুমে খুঁজতে গিয়ে দেখা যায়, মেঝেতে পড়ে রয়েছে লি সাং ইউনের মরদেহ। গায়িকাকে সেখান থেকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

এরপরই গায়িকা লি সাং ইউনের মৃত্যুর খবর জানানো হয় পুলিশের তরফে। যদিও কীভাবে গায়িকার মৃত্যু হলো তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি, তবে ইতোমধ্যেই সেই রহস্য উদঘাটন করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে করা রিট খারিজ

বাথরুমে মিলল কোরিয়ান গায়িকার মরদেহ

আপডেট সময় ১০:১৪:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩