/* */
Dhaka , Wednesday, 26 August 2026

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে মাইক্রোবাস চাপায় পুলিশসহ নিহত ২

Update Time : 06:21:48 am, Sunday, 25 June 2023

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা সেতুর উত্তর থানার সামনে ট্রাফিক পুলিশের সদস্যসহ নিহত হয়েছেন দুইজন।

নিহতের মধ্যে একজন মুন্সিঞ্জের ট্রাফিক পুলিশের কনস্টেবল মোতালেব হোসেন। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।

রবিবার (২৫ জুন) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুন্সীগঞ্জ পদ্মা সেতুর উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। আহতের শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া


প্রিন্ট