ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর আটক Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ Logo প্রশ্ন আমরা করিনি, করেছে বিগত সরকার :শিক্ষামন্ত্রী Logo সংসদে ভবনের সামনে অবস্থান নিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা Logo কুমিল্লায় নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা Logo বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo চট্টগ্রামে সাড়ে ৭ লাখ মানুষ পানিবন্দি Logo জন্মভূমি ফ্রান্সের বিপক্ষে নামছেন মরক্কোর ৬ ফুটবলার   Logo রাতের মধ্যে ১৯ অঞ্চলে বজ্রঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত Logo  ধেয়ে আসছে ২০০ কিমি গতির তুফান

ফতুল্লায় ছুরিকাঘাতে যুবক খুন, আটক ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি:নারায়ণগঞ্জের ফতুল্লায় সজিব দেবনাথ (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। হত্যাকারী দুজন পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে তাদের আটক করেছে পুলিশ।

শনিবার (৭ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ১২টায় ফতুল্লার পাগলা তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সজিব দেবনাথ (২৮) বরগুনা জেলার সদরের কাঠপট্টি রোডের আসুতোষ দেবনাথের ছেলে।

আটকরা হলেন- ফতুল্লার পাগলা নয়ামাটি মন্দির সংলগ্ন এলাকার বিজয়ের ছেলে রবি (১৮) ও পাগলা স্কুল সংলগ্ন এলাকার মিঠুর ছেলে সাজ্জাদ (১৮)।

ড্রেজার শ্রমিকরা জানান, বুড়িগঙ্গা নদী থেকে পাগলা তালতলা এলাকা দিয়ে একাধিক ড্রেজারের মাধ্যমে তীরে বালু উঠানো হয়। রাত হলেই এসব ড্রেজারে স্থানীয় মাদকাসক্ত যুবকরা এসে মাদকের আড্ডা দেয়। তাদের ড্রেজারে উঠতে বাধা দিলে দলবল নিয়ে এসে শ্রমিকদের মারধর করে। এজন্য স্থানীয় মাদকাসক্তদের কিছু বলতে কেউ সাহস পায় না।

তারা আরও জানান, শনিবার রাতে সজিব, রবি ও সাজ্জাদ নামে তিন যুবক তৌহিদ ট্রেডার্সের ঘাট দিয়ে নদীতে ভাসমান পাঁচতারা আনলোড নামে ড্রেজারে উঠে। রাত ১২টার পরে গাঁজা সেবন অবস্থায় তিনজন তর্কে জড়িয়ে পড়ে। এসময় রবি ও সাজ্জাদ মিলে সজিবকে গাঁজা কাটার ছুরি দিয়ে পেটে আঘাত করে। তখন সজিব চিৎকার করলে ড্রেজার শ্রমিকরা ঘুম থেকে উঠে আসলে তারা দৌড়ে তীরে উঠে আবারো ঝগড়ায় লিপ্ত হয়। এক পর্যায়ে সজিব মাটিতে লুটে পড়লে রবি ও সাজ্জাদ পালিয়ে যায়। তখন থানায় খবর দিলে তাৎক্ষণিক পুলিশ এসে ধাওয়া করে রবি ও সাজ্জাদকে আটক করেন।

ফতুল্লা মডেল থানার পুলিশ পরির্দশক (তদন্ত) সুকান্ত দত্ত বলেন, বুড়িগঙ্গা নদীর তীর থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িত দুজনকে তাৎক্ষণিক আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

ভিসা না দিয়ে অর্থ আত্মসাতে ৪ জনের রিমান্ড, আসামিদের ওপর ভুক্তভোগীদের হামলার চেষ্টা

ফতুল্লায় ছুরিকাঘাতে যুবক খুন, আটক ২

আপডেট সময় ১০:৫৩:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪