ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার Logo জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী Logo ১৫ মাস পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন Logo পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী Logo গাজীপুরে সাতজনকে হত্যার ঘটনায় বিচারের মুখে হাসিনা-হারুনসহ ১০ জন Logo ঢাকার চারপাশে সচল হবে নৌপথ, প্রধানমন্ত্রীর নির্দেশনা Logo রাজধানীর দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু Logo আদালতকে বলতে চাইলাম ফাঁসি দিয়ে দেন, প্রস্তুত আছি: লতিফ সিদ্দিকী Logo নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে (ভিডিও)

প্রধানমন্ত্রী ধান বিক্রির টাকা পেলেন

গোপালগঞ্জ: প্রতিনিধি:প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুবের বিলের পৈতৃক পতিত জমিতে দ্বিতীয় দফা উৎপাদিত বোরো ধান বিক্রি করেছেন ।

টুঙ্গিপাড়া খাদ্য গুদামের কাছে তিনি নিজ নামে তিন মেট্রিক টন (৩০০০ কেজি) ধান সরকার নির্ধারিত ৩২ টাকা কেজি দরে বিক্রি করেছেন।

ধান বিক্রি করে তিনি পেয়েছেন ৯৬ হাজার টাকা। এছাড়া এ জমিতে উৎপাদিত আরও চার মেট্রিক টন ধান দুই প্রতিবেশীর নামে খাদ্য গুদামে বিক্রি করা হয়েছে। এ সাত মেট্রিক টন মোট দুই লাখ ২৪ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

টুঙ্গিপাড়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিদ্যুৎ কুমার বিশ্বাস এসব তথ্য জানিয়েছেন।

ওই কর্মকর্তা আরও জানান, লটারির মাধ্যমে প্রধানমন্ত্রী নিজের নামে তিন মেট্রিক টন ধান বিক্রি করেছেন। এছাড়া একই পদ্ধতিতে প্রতিবেশী মো. নওশের আলীর নামে প্রধানমন্ত্রীর জমির তিন মেট্রিক টন ও মো. ইস্রাফিলের নামে এক মেট্রিক টন ধান খাদ্য গুদামে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) প্রধানমন্ত্রীর ধান সংগ্রহ করা হয়েছে। এতে প্রধানমন্ত্রীর ঠিকানা হিসেবে ধানমন্ডির সুধা সদন উল্লেখ করা হয়েছে।

প্রধানমন্ত্রী ভোটার হওয়ার সময় স্বামী মরহুম ড. ওয়াজেদ মিয়ার এ বাড়ির ঠিকানাই দিয়েছেন।

টুঙ্গিপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম জানিয়েছেন, অনেক বছর পতিত পড়ে থাকা পুবের বিলে প্রধানমন্ত্রীর উদ্যোগে গত মৌসুম থেকে সমবায় ভিত্তিতে বোরো আবাদ শুরু হয়। গত মৌসুমে প্রধানমন্ত্রী পৈত্রিক ১৪ বিঘা জমি থেকে ১৫০ মণ ধান পেয়েছিলেন।

তিনি আরও জানান, এবার দ্বিতীয়বারের মতো ওই জমিতে বোরো ধানের আবাদ করা হয়। সেখান থেকে ১৭৫ মণ (সাত মেট্রিক টন) ধান পেয়েছেন প্রধানমন্ত্রী।

আইএনবি / বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে করা রিট খারিজ

প্রধানমন্ত্রী ধান বিক্রির টাকা পেলেন

আপডেট সময় ০৬:০২:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪