ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার Logo জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী Logo ১৫ মাস পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন Logo পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী Logo গাজীপুরে সাতজনকে হত্যার ঘটনায় বিচারের মুখে হাসিনা-হারুনসহ ১০ জন Logo ঢাকার চারপাশে সচল হবে নৌপথ, প্রধানমন্ত্রীর নির্দেশনা Logo রাজধানীর দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু Logo আদালতকে বলতে চাইলাম ফাঁসি দিয়ে দেন, প্রস্তুত আছি: লতিফ সিদ্দিকী Logo নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে (ভিডিও)

প্রথম ফ্লাইটে ঢাকায় আসছেন ৪১৯ জন হাজি

নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের হজের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। এবার নিজ দেশে ফেরার পালা হাজিদের। রোববার (২ জুলাই) থেকে শুরু হচ্ছে হজের ফিরতি ফ্লাইট। হাজিরা প্রস্তুতি নিচ্ছেন দেশে ফেরার। তবে যারা হজ পালনে শেষের দিকে সৌদি আরব পৌঁছেছেন তারা পবিত্র মক্কা নগরী থেকে জিয়ারতের জন্য মদিনায় মসজিদে নববীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, আজ রাতে সৌদি আরবের মদিনা মনোয়ারা বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফিরতি ফ্লাইট ঢাকার উদ্দেশে ছাড়বে। সোমবার (৩ জুলাই) ভোরে ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা তাহেরা খন্দকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সরকারি ব্যবস্থাপনায় যেসব হাজিরা হজ করতে গিয়েছিলেন তাদের মধ্যে থেকে ৪১৯ জন হাজিকে নিয়ে প্রথম ফ্লাইট রোববার রাতে রওনা করবে। সোমবার ভোর ৬টা ৫ মিনিটে হাজিদের নিয়ে ঢাকায় অবতরণ করবে। ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ২ আগস্ট।

এদিকে হাজিদের ফিরতি ফ্লাইটের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে মক্কার বাংলাদেশ হজ অফিসে সমন্বয় সভা করা হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) এবং প্রশাসনিক দলের দলনেতা মো. মতিউল ইসলামের সভাপতিত্ব করেন। সভায় হজ পরবর্তী সরকারি এবং বেসরকারি ব্যবস্থাপনার হাজিদের নির্বিঘ্নে দেশে ফেরার জন্য বিভিন্ন করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় অন্যান্যের মধ্যে হজ প্রশাসনিক (প্রথম এবং দ্বিতীয়) দলের সদস্য, কাউন্সিলর (হজ) মো. জহিরুল ইসলাম, চিকিৎসক এবং আইটি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

হজ অফিসের তথ্যমতে, বিগত বছরে হাজিদের জন্য বোতলজাত জমজমের পানি ফ্লাইটে দিয়ে দেওয়া হতো। এবার সে পানি আগে থেকে বহন করে ঢাকায় নিয়ে এসেছে এয়ারলাইন্সগুলো। তাই হাজিদের লাগেজে জমজমের পানি না আনার পরামর্শ দিয়েছে এয়ারলাইন্সগুলো। হাজিরা ঢাকায় হযরত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর প্রত্যেককে ৫ লিটার করে জমজমের পানির বোতল দেওয়া হবে। হজযাত্রীদের পৌঁছে দেওয়ার পর ফিরতি ফ্লাইটে জমজমের পানি এনে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মজুত রাখা হয়। চট্টগ্রাম অথবা সিলেট বিমানবন্দরেও একইভাবে জমজমের পানি পাবেন হাজিরা। কোনো হাজি লাগেজে করে জমজমের পানি আনতে চাইলে লাগেজটি সৌদিতেই থেকে যাবে। কিংবা সৌদি বিমানবন্দরে লাগেজ থেকে পানি ফেলে দেওয়ার পরই তা বিমানে তুলতে দেবে। একইভাবে অনেকে উট ও দুম্বার কাঁচা মাংস ফ্রোজেন করে আনার চেষ্টা করেন। এটা না করার জন্য অনুরোধ করা হয়েছে।

বিমান জানিয়েছে, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন সৌদি আরবে গেছেন। এসব হজযাত্রীদের বহন করতে মোট ফ্লাইট পরিচালনা করা হয়েছে ৩২৫টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৫৯টি ফ্লাইটে ৬১ হাজার ১৮০ জন, সৌদি এয়ারলাইন্স ১১৩টি ফ্লাইটে ৪১ হাজার ৪৬৮ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৫৩টি ফ্লাইটে ২০ হাজার ২৩৬ জন হজযাত্রী বহন করেছে।

এনএ/জেডইউ

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে করা রিট খারিজ

প্রথম ফ্লাইটে ঢাকায় আসছেন ৪১৯ জন হাজি

আপডেট সময় ০৮:৫৮:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩