আইএনবি ডেস্ক:পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ভাষণ প্রদান করেন।
সোমবার (১১ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির বলেন, গণঅভ্যুত্থানের পর পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব ও জনসম্পৃক্ত হিসেবে গড়ে তোলার প্রয়োজনীয়তা বেড়েছে। ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশের দক্ষতা ও সক্ষমতা বাড়ানো এখন সময়ের দাবি।
তিনি আরও বলেন, সাইবার অপরাধ দমনে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, উন্নত প্রশিক্ষণ প্রদান এবং পুলিশের কাঠামোগত উন্নয়ন জরুরি। একই সঙ্গে যানবাহন ও অপারেশনাল সরঞ্জাম বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আইএনবি/বিভূঁইয়া