ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার Logo জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী Logo ১৫ মাস পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন Logo পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী Logo গাজীপুরে সাতজনকে হত্যার ঘটনায় বিচারের মুখে হাসিনা-হারুনসহ ১০ জন Logo ঢাকার চারপাশে সচল হবে নৌপথ, প্রধানমন্ত্রীর নির্দেশনা Logo রাজধানীর দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু Logo আদালতকে বলতে চাইলাম ফাঁসি দিয়ে দেন, প্রস্তুত আছি: লতিফ সিদ্দিকী Logo নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে (ভিডিও)

পানিতে ডুবে ভাইয়ের মৃত্যু শোকে বোনের আত্মহত্যা

কিশোরগঞ্জ প্রতিনিধি : ছোট ভাই পানিতে ডুবে মারা গেছে। ভাইয়ের মৃত্যুশোক সইতে না পেরে তিনতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন বড় বোন। কিশোরগঞ্জের ভৈরব উপজেলার চণ্ডিবের এলাকায় ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চন্ডিবের মোল্লা বাড়ির বাছির মিয়ার ছেলে স্থানীয় একটি স্কুলের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিরব মোল্লা (১২) সোমবার বিকালে বাড়ির পাশের মাঠে ফুটবল খেলতে যায়। খেলার সময় ফুটবলটি পাশের জলাশয়ে পড়ে যায়। নিরব মোল্লা জলাশয় থেকে ফুটবল আনতে গেলে জলাশয়ের পানিতে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে ভাইয়ের মৃত্যুর কথা শুনে বড়বোন ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থী নাজা বেগম (১৮) বাড়ির ছাদে গিয়ে লাফ দেন। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে ঢাকায় নেওয়ার পথে নাজা বেগমের মৃত্যু হয়।

নিরবের চাচা মো. নাছির মোল্লা বলেন, আমার ভাতিজা পানিতে ডুবে মারা যায়। এ খবর পেয়ে ভাতিজি ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে। বিষয়টি খুবই বেদনাদায়ক।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম গণমাধ্যমকে বলেন, পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে নীরব মোল্লার লাশ বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তবে নাজার মৃত্যুর তথ্য জানা নেই বলে জানান।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে করা রিট খারিজ

পানিতে ডুবে ভাইয়ের মৃত্যু শোকে বোনের আত্মহত্যা

আপডেট সময় ০৬:০৭:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩