ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

লালমনিরহাট প্রতিনিধি: বিএসএফের গুলিতে লালমনিরহাটের পাটগ্রাম কালীরহাট সীমান্তে ইউসুফ আলী (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

সোমবার (০৫ জুন) ভোরে পাটগ্রাম উপজেলার কালিরহাট সীমান্ত মেইন পিলার ৮৫৭ কাছে এ ঘটনা ঘটে। নিহত ইউসুফ আলী (২৫) উপজেলার জগতবেড় ইউনিয়নের মেসেরডাঙ্গা গ্রামের শাহ জামালের ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার ভোরে ইউসুফ আলীসহ ১০ / ১২ জনের একটি দল সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে উপজেলার কালিরহাট সীমান্তের মেইন পিলার নাম্বার ৮৫৭ সাবপিলার-১৩ পেরিয়ে গরু পারাপার করতে যায়। এসময় ভারতের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার ১৬৯ রানীনগর বিএসএফ ব্যাটালিয়ান মীররাপা ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই ইউসুফ আলীর মৃত্যু হয়। এসময় তার সঙ্গে থাকা সঙ্গীরা পালিয়ে যায়। পরে বিএসএফের পাহারায় মেখলিগঞ্জ থানা পুলিশ মরদহ উদ্ধার করে করে।

পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ওই বাংলাদেশির লাশ ভারতীয় পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে।

এ বিষয়ে ৬১ বিজিবির তিস্তা-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শেখ মুহাম্মদ মুসাহিদ মাসুম বলেন, ঘটনাটি শুনেছি। আমি বর্তমানে ছুটিতে রয়েছি। সীমান্তে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিবন্ধনের আওতায় আসছে হকাররা, ডিএসসিসিকে দিতে হবে নির্ধারিত ফি

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

আপডেট সময় ০৭:১৯:২০ পূর্বাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩