ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পরকীয়া প্রেমিকার ঘরে আপত্তিকর অবস্থায় আটক জামায়াত কর্মী

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলায় শরিফুল ইসলাম মোড়ল (৪০) নামের এক জামায়াত কর্মী এক নারীর ঘরে অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার সময় গ্রামবাসীর হাতে আটক হয়েছেন ।

সোমবার (৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে দেবহাটা উপজেলার টাউনশ্রীপুর গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, টাউনশ্রীপুর উত্তরপাড়ার এক নারীর সঙ্গে পরকীয়ার জেরে ওই নারীর ঘরে প্রবেশ করেন শরিফুল ইসলাম। এ সময় এলাকাবাসী টের পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে তাদের দুজনকে আপত্তিকর অবস্থায় আটক করেন। অভিযুক্ত শরিফুল ইসলাম পার্শ্ববর্তী আজিজপুর গ্রামের মোজাম্মেলের ছেলে এবং তিনি ওয়ার্ড জামায়াতের দায়িত্বশীল সংগঠক হিসেবে পরিচিত। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে এলাকার লোকজন দীর্ঘক্ষণ তাদের অবরুদ্ধ করে রাখেন।

ঘটনার সত্যতা স্বীকার করে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য বাবলুর রহমান জানান, রাত ১২টা পর্যন্ত এলাকার লোকজন তাদের দুজনকে আটক করে রেখেছিল।

অন্যদিকে, দেবহাটা ইউনিয়নের জামায়াতের ৭নং ওয়ার্ড সভাপতি আব্দুস সালাম মাস্টার গণমাধ্যমকে জানান, শরিফুল ইসলাম তাদের সংগঠনের একজন সক্রিয় কর্মী। তবে রাতের ঘটনার বিষয়ে তিনি তাৎক্ষণিকভাবে কিছু জানতেন না এবং পরবর্তী সময়ে লোকমুখে বিষয়টি শুনেছেন। তাঁর বিরুদ্ধে ওঠা এই অভিযোগের বিষয়ে খোঁজখবর নিয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পরকীয়া প্রেমিকার ঘরে আপত্তিকর অবস্থায় আটক জামায়াত কর্মী

আপডেট সময় ০৮:২৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬