ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার Logo জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী Logo ১৫ মাস পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন Logo পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী Logo গাজীপুরে সাতজনকে হত্যার ঘটনায় বিচারের মুখে হাসিনা-হারুনসহ ১০ জন Logo ঢাকার চারপাশে সচল হবে নৌপথ, প্রধানমন্ত্রীর নির্দেশনা Logo রাজধানীর দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু Logo আদালতকে বলতে চাইলাম ফাঁসি দিয়ে দেন, প্রস্তুত আছি: লতিফ সিদ্দিকী Logo নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে (ভিডিও)

নড়াইলে গাছ থেকে পড়ে নারীর মৃত্যু

নড়াইল প্রতিনিধি:নড়াইলে শনিবার (১১ মে) দুপুরে গাছ থেকে পড়ে রেবেকা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বামীহারা রেবেকা একমাত্র সন্তানকে নিয়ে শহরের কুড়িগ্রাম এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন ও মানুষের গাছ থেকে নানান মৌসুমি ফল কিনে সেগুলো বিক্রি করতেন।

শনিবার দুপুরে নড়াইল পৌর এলাকার বেতবাড়িয়ায় রসুল মিয়ার গাছ থেকে লিচু পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে যান রেবেকা। তবে সেসময় ঘটনাস্থলে কেউ না থাকায় গাছতলায় এক ঘণ্টারও বেশি সময় ওভাবে পড়ে ছিলেন।

পরে এক শিশু সেখানে গিয়ে রেবেকাকে এভাবে পড়ে থাকতে দেখে বাড়ি ফিরে জানায়। তখন আশপাশের মানুষ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে করা রিট খারিজ

নড়াইলে গাছ থেকে পড়ে নারীর মৃত্যু

আপডেট সময় ০৬:৫৪:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪