ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার Logo জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী Logo ১৫ মাস পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন Logo পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী Logo গাজীপুরে সাতজনকে হত্যার ঘটনায় বিচারের মুখে হাসিনা-হারুনসহ ১০ জন Logo ঢাকার চারপাশে সচল হবে নৌপথ, প্রধানমন্ত্রীর নির্দেশনা Logo রাজধানীর দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু Logo আদালতকে বলতে চাইলাম ফাঁসি দিয়ে দেন, প্রস্তুত আছি: লতিফ সিদ্দিকী Logo নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে (ভিডিও)

নিলাম ছাড়াই বিক্রির চেষ্টা, ৫০০ কেজি চা জব্দ!

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ে তেঁতুলিয়া উপজেলায় বুধবার (২৯ মে) বিকেলে উপজেলার ভজনপুর পেট্রল পাম্প এলাকায় স্থানীয়দের সহায়তায় অবৈধ পথে নিলাম ছাড়া উৎপাদিত চা কুরিয়ারের মাধ্যমে বিক্রির সময় ৫০০ কেজি বস্তা চা জব্দ করেছে চা বোর্ড।

পরে সব প্রক্রিয়া শেষে রাতে জব্দ করা চা বোর্ডের পঞ্চগড় আঞ্চলিক অফিসে নেওয়া হয়।

স্থানীয়রা ও চা বোর্ড জানায়, বুধবার বিকেলে জেলার তেঁতুলিয়া উপজেলা থেকে পঞ্চগড়মুখী ব্যাটারিচালিত একটি ইজিবাইক যেতে দেখে ভজনপুর পেট্রল পাম্প এলাকায় সেটির গতিরোধ করে স্থানীয়রা। পরে বিস্তারিত জানার চেষ্টা করে তাদের চ্যালেঞ্জ করলে স্থানীয়রা দ্রুত চা বোর্ডের পঞ্চগড় আঞ্চলিক অফিসে খবর দেয়। খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে ৫০ কেজি ওজনের ১০ বস্তা চা আটক করে জব্দ তালিকা করে। চাগুলোর প্যাকিং বস্তায় তেঁতুলিয়ার সুরমা ও পূর্ণিমা চা ফ্যাক্টরির নাম রয়েছে। জানা গেছে চাগুলোর বাজার মূল্য ৮০ হাজার টাকা।

বাংলাদেশ চা বোর্ড পঞ্চগড় আঞ্চলিক অফিসের উন্নয়ন কর্মকর্তা আমির হোসেন বলেন, চাগুলো নিলাম ছাড়াই বিক্রির চেষ্টা চলছিল। এ বিষয়ে চা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তাদের নির্দেশে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে চায়ের এমন চোরাচালান রোধে সবার সহায়তা কামনা করেন এই কর্মকর্তা।

আইএনবি / বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে করা রিট খারিজ

নিলাম ছাড়াই বিক্রির চেষ্টা, ৫০০ কেজি চা জব্দ!

আপডেট সময় ০৫:৪৯:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪