ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার Logo জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী Logo ১৫ মাস পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন Logo পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী Logo গাজীপুরে সাতজনকে হত্যার ঘটনায় বিচারের মুখে হাসিনা-হারুনসহ ১০ জন Logo ঢাকার চারপাশে সচল হবে নৌপথ, প্রধানমন্ত্রীর নির্দেশনা Logo রাজধানীর দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু Logo আদালতকে বলতে চাইলাম ফাঁসি দিয়ে দেন, প্রস্তুত আছি: লতিফ সিদ্দিকী Logo নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে (ভিডিও)

নারায়ণগঞ্জে ২০ হাজার ডিমসহ পিকআপভ্যান ছিনতাই

নারায়ণগঞ্জ প্রতিনিধি:নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় ডিমবোঝাই একটি পিকআপভ্যান ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৪ মে) রাতে বিষয়টি জানান ডিম ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলম।

ভুক্তভোগী জাহাঙ্গীর বলেন, বৃহস্পতিবার (২৪ মে) রাত ১০টার দিকে আমার মালিকানাধীন টাটা এইচ পিকআপভ্যান (ঢাকা মেট্রো ন-১৮-২৬২৩) কিশোরগঞ্জ থেকে ১২ হাজার লাল ডিম ৬ হাজার হাঁসের ডিম এবং ২ হাজার কোয়েল পাখির ডিম নিয়ে রওনা করে। সোনারগাঁ উপজেলার পরাপরদি-তালতলা বাজারের মাঝামাঝি এলে পেছন দিক থেকে দ্রুতগতিতে একটি মাহিন্দ্রা বোলার পিকআপভ্যানের গতিরোধ করে। পরে ড্রাইভার হুমায়ুন ও হেলপার সিরাজকে তারা কারেন্টের তারের খাম্বার সঙ্গে বেঁধে মারধর করে এবং ডিমবোঝাই ভ্যানটি নিয়ে চলে যায়।

তিনি আরও বলেন, পিকআপভ্যানে করে প্রায় দুই লাখ আট হাজার টাকার ২০ হাজার ডিম নিয়ে সোনারগাঁয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিল।

সোনারগাঁ থানাধীন তালতলা পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ঘটনায় ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের ছোট ভাই মো. কবির হোসেন বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে করা রিট খারিজ

নারায়ণগঞ্জে ২০ হাজার ডিমসহ পিকআপভ্যান ছিনতাই

আপডেট সময় ০৬:৫৭:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪