ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo দেশের গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা Logo জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর আটক Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ Logo প্রশ্ন আমরা করিনি, করেছে বিগত সরকার :শিক্ষামন্ত্রী Logo সংসদে ভবনের সামনে অবস্থান নিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা Logo কুমিল্লায় নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা Logo বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

নাম পরিবর্তন হচ্ছে না ‘মঙ্গল শোভাযাত্রা’র, বৈশাখ আয়োজন দুই দিনব্যাপী

আইএনবি ডেস্ক: মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হচ্ছে না । একইসাথে, দুই দিনব্যাপী উদযাপিত হবে এবারের পহেলা বৈশাখ।

আসছে পহেলা বৈশাখে নতুনত্ব আনতে বৈঠকে বসেছিল বিভিন্ন আয়োজকসহ অংশীজনরা।

সোমবার (২৪ মার্চ) বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট হলে ওই বৈঠক শুরু হয়ে দুপুর ১টার দিকে শেষ হয়। যেখানে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীও।

বৈঠক শেষে দুপুরে ব্রিফিংকালে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা জানান, শোভাযাত্রায় কী কী থাকবে, কীভাবে আয়োজন করা হবে, এসব বিষয় নিয়ে মূলত আজকের বৈঠকে আলোচনা হয়েছে। তবে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে আলোচনা হয়নি।

মোস্তফা সরয়ার ফারুকী জানান, এবারে উৎসব দুই দিনব্যাপী হবে। নববর্ষের উৎসবে পহেলা বৈশাখের সাথে থাকছে চৈত্র সংক্রান্তির আয়োজনও। এবারের বর্ষবরণের স্লোগান- নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান।

এর আগে গতকাল রোববার সচিবালয়ে এক ব্রিফিংয়ে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানান, এবার শুধুমাত্র বাঙালিদের নিয়ে নয়, চাকমা, মারমা, সাঁওতাল, গারোসহ সব জাতিগোষ্ঠীকে নিয়ে একটি ইনক্লুসিভ শোভাযাত্রা হবে। পাশাপাশি শোভাযাত্রায় নতুন চমক থাকবে বলেও জানিয়েছেন তিনি।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

আপডেট সময় ১০:২৯:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫