ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নাফ নদী থেকে দুইজনকে অপহরণের অভিযোগ

টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফের নাফনদীতে কাঁকড়া ধরতে গিয়ে দুই বাংলাদেশি চাকমা যুবক অপহরণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মিয়ানমারের আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসার) সদস্যরা তাদের অপরণ করেছেন বলে ভুক্তভোগীর পরিবার থানায় লিখিত অভিযোগ করেছে।

শনিবার টেকনাফ থানা ও বিজিবি-২ বরাবর লিখিত অভিযোগ করেছেন অপহৃত ক্যমংখো তঞ্চঙ্গ্যার মাতা ছুছিং ছা তঞ্চঙ্গ্যা। অপহৃতরা হলেন- টেকনাফের হোয়াইক্যং ৪ নং ওয়ার্ড লম্বাঘোনা মৃত ওচামং চাকমার ছেলে ছৈলা মং চাকমা (২৯) ও একই এলাকার মংথাইংছিং তঞ্চঙ্গ্যা চাকমার ছেলে ক্যমংখো এ তঞ্চঙ্গ্যা (২৫)।

সূত্র জানায়, গত বৃহস্পতিবার দুপুরে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বরাবর নাফনদী ৫ নম্বর সুইচ গেইট এলাকা থেকে তাদের অপহরণ করা হয়।

ছুছিং ছা তঞ্চঙ্গ্যা অভিযোগে উল্লেখ করেন, তার ছেলে ও নাতি নাফনদীতে কাঁকড়া আহরণ করে জীবিকা নির্বাহ করে। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে কাঁকড়া ধরার জন্য নাফনদীতে যায়। সন্ধ্যায় বাড়িতে না আসলে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে জানতে পারেন, আরসার সদস্যরা ছেলে ও নাতিকে অপহরণ করে নিয়ে গেছে। তিনদিন ধরে এখনও তারা আরসার সদস্যদের কাছে জিম্মি রয়েছে।

তিনি বলেন, এ বিষয়ে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়ন ও টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

অপহৃত ছৈলা মং চাকমার বড় ভাই সালাও মং চাকমা বলেন, কাঁকড়া আহরণ করতে গেলে হোয়াইক্যংয়ের ৫ নম্বর সুইচ গেইট পয়েন্ট থেকে তাদের তুলে নিয়ে যায় একদল সন্ত্রাসী। পরে জানতে পারি তারা আরসার সন্ত্রাসী। শনিবার বিকাল পর্যন্ত কোনো মুক্তিপণ দাবি বা কেউ যোগাযোগ করেনি।

এ ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, দুইজন চাকমা যুবক নিখোঁজের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিবন্ধনের আওতায় আসছে হকাররা, ডিএসসিসিকে দিতে হবে নির্ধারিত ফি

নাফ নদী থেকে দুইজনকে অপহরণের অভিযোগ

আপডেট সময় ০৫:৫৫:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪