ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

ধানমন্ডিতে আওয়ামী লীগের সমর্থনে মিছিল, যুবলীগ নেত্রীসহ আটক ৩

আইএনবি ডেস্ক: আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকেরা রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় মিছিল করেছেন। এ সময় মিছিলে ধাওয়া দিয়ে তিনজনকে আটক করে স্থানীয়রা। তাদের মারধরের পর মোহাম্মদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় ইফতারির পর ২৫-৩০ জনের একটি দল মিছিলটি নিয়ে মূল সড়ক প্রদক্ষিণ করে।

আটক ব্যক্তিরা হলেন- কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য লাবণী (৩৫), সিরাজুল (৪৫) ও রাজু (৩০)।

পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জুয়েল রানা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

‘নাহিদ উজ জামান’ নামের একটি ফেসবুক আইডি থেকে মিছিলটি লাইভ করা হয়। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা শেখ হাসিনার ফিরে আসা নিয়ে নানা স্লোগান দিচ্ছিলেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

পানির নিচে ২০ ঘণ্টা শুটিং, ‘পাগলামি’ বললেন রাশমিকা

ধানমন্ডিতে আওয়ামী লীগের সমর্থনে মিছিল, যুবলীগ নেত্রীসহ আটক ৩

আপডেট সময় ০৫:০০:২০ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫